E1 দ্বীন হচ্ছে উপদেশ, তা তিনজনের জন্য
ইসনাদ: ১
.
ইসনাদ ০১
তামীম আদ-দারী (রাঃ) থেকে বর্ণিত:
নবী করীম (সাঃ) বলেন: ‘দ্বীন হচ্ছে উপদেশ’। অর্থাৎ যথাযথভাবে কল্যাণ কামনা করা। কথাটি নবী করীম (সাঃ) তিনবার বললেন। আমরা বললাম: কার জন্য? তিনি বললেন: ‘আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য।
(মুসলিম, মিশকাত হা/৪৯৬৬)
***