en5 খাদেমকে সাথে নিয়ে খাওয়া অথবা কিছু সাথে দেওয়া

০১। আবূ হুরায়রা থেকে মারফু সূত্রে বর্ণিত আছে, রাসূল বলেছেন, যখন তোমাদের কারো কাছে তার খাদেম ঠাণ্ডা গরম সহ্য করে রান্না করে খাবার নিয়ে আসে, তখন যেন তাকে তার সাথে বসিয়ে নেয়। আর যদি বসতে না চায়, তাহলে সে যেন তার হাতে এত লোকমা খাবার দিয়ে দেয়। 

(আহমাদ, ২/২৫৯; ছহীহ বুখারী, হা/৫৪৬০; আল জামেউছ ছগীর, হা/২৬৪; ছহীহা ৪১৫)

০২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, যখন তোমাদের কারো কাছে তার খাদেম খাবার নিয়ে আসবে, তখন সে যেন তাকে তার সঙ্গে বসিয়ে খাবার খাওয়ায়। আর যদি বসতে না চায়, তাহলে তাকে কিছু খাবার উঠিয়ে দিবে।' 

(ইবনু মাজাহ, ২/৩০৮; আহমাদ, ২/৪৭৩; ছহীহা ১২৯৭; ইবনু মাজাহ, হা/৩২৮৯; আল আদাবুল মুফরাদ, হা/২০০

০৩। আবূ হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, 'তোমাদের কারো খাদেম যখন তার নিকট খাবার নিয়ে আসে, তখন সে যেন তাকে সঙ্গে বসিয়ে নেয়। আর যদি বসাতে না চায়, তাহলে তাকে যেন এক লোকমা বা দুই লোকমা খাবার উঠিয়ে দেয়। কেননা সে খাবার তৈরির চেষ্টা করেছে এবং তাপ সহ্য করেছে।' 

(বুখারী, ৩/১৩১; আহমাদ, ২/২৮৩, দারেমী, ২/১০৭; ছহীহা ১৩৯৯; মুসনাদে আহমাদ, হা/৯২৯৬; মুসনাদুছ ছাহাবা, ৩/৯৮)

.

০৪। আব্দুল্লাহ ইবন মাসউদ থেকে মাওকুফ সূত্রে বর্ণিত, তিনি বলেন, 'তোমাদের কারো খাদেম যখন তার নিকট খাবার নিয়ে আসে, তখন সে যেন তাকে সঙ্গে বসিয়ে নেয়। অথবা তাকে সেখান থেকে কিছু খাবার উঠিয়ে দেয়। কেননা সে খাবার পাকাতে গিয়ে গরম ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে।' 

(ইবনু মাজাহ, ২/৩০৮; আহমাদ, ১/৩৮৮; ইবনু মাজাহ, হা/৩২৯১; আল জামেউছ ছগীর, হা/৪৭০; ছহীহা ৮০০/১০৪২)।

.

০৫।