en6 মানুষকে খাবার খাওয়াও

০১। হাসান ইবনু আলী থেকে মারফু' সূত্রে বর্ণিত আছে, রাসুল বলেছেন, 'তোমরা মানুষকে খাবার খাওয়াও এবং নরম ভাষায় কথা বলো।' 

(আত-ত্ববারানী, ১/২৭৫/২; ছহীহা ৮১৪/১৪৬৫; আল মু'জামুল কাবীর, হা/২৭৬৩; মাজমাউয যাওয়ায়েদ, হা/৭৮৬৯)

.

০২। মুহাম্মাদ ইবনু যিয়াদ বলেন, আব্দুল্লাহ ইবনু হারেছ আমাদের পাশ দিয়ে অতিক্রমকালে বলছিলেন, রাসূল বলেছেন, 'তোমরা মানুষকে খাবার খাওয়াও, সালামের প্রচলন করো, তাহলে তোমরা জান্নাতের উত্তরাধিকারী হবে।' 

(আল মু'জামুল কাবীর, হা/২৯১১; আল জামেউল কাবীর, ১/৩৮৯৮; ছহীহা ৮১৫/১৪৬৬; আল মু'জামুল কাবীর, হা/২৯১১; আল জামেউল কাবীর, ১/৩৮৯৮)