en7 তিনদিনের অধিক কুরবানির মাংস খাওয়ার অনুমতি

 ০১। আলী বলেন, রাসূল কবর যিয়ারত করতে, (নির্দিষ্ট কিছু) পাত্রে পান করতে এবং কুরবানীর গোশত তিন দিনের বেশি রাখতে নিষেধ করেছেন। পরবর্তীতে তিনি বলেন, 'আমি তোমাদের করব যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা করব যিয়ারত করো। কেননা তা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আর (নির্দিষ্ট কিছু) পাত্রে পান করতে তোমাদের জন্য নিষেধ করেছিলাম। তোমরা এখন পান করতে পার। তবে সবধরনের নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো। আমি তোমাদের কুরবানীর গোশত তিন দিনের বেশি জমিয়ে রাখতে নিষেধ করেছিলাম। এখন তোমরা যতদিন ইচ্ছা জমিয়ে রাখতে পার।' 

(আহমাদ, ১/১৪৫; আবু দাউদ, ২/১৩২;  মুসনাদে আহমাদ, হা/১২৩৫; জামেউল আহাদীছ, হা/৩২৪৮৩; ছহীহা ৮২৭/৮৮৬) 

.

০২। নুবায়শা আল-হুযালী বলেন, রাসূল বলেছেন, 'নিশ্চয় আমরা তোমাদের কুরবানীর গোশত তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলাম, যাতে তোমাদের সকলের জন্য খাওয়ার সুযোগ হয়। কিন্তু এখন আল্লাহ তোমাদের স্বচ্ছলতা দান করেছেন। অতএব তোমরা খাও, জমিয়ে রাখো এবং ছওয়াব লাভের উদ্দেশ্যে ছাদাক্কা করো। জেনো রাখো! এই দিনগুলো হলো খাওয়া-পান করার দিন এবং আল্লাহর যিকির করার দিন।' 

(আবূ দাউদ, হা/২৮১৩; মুসনাদে আহমাদ, ৫/৭৫; মুসনাদে আহমাদ, হা/২০৭৪২; ছহীহা ৮৩২/১৭১৩) 

.